আপডেট : ০২ July ২০২১
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে সাতদিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও ব্রাহ্মণবাড়িয়ার কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সরকারি আদেশ অমান্য করে অযথা ঘোরাফেরা, দোকানপাট খোলা রাখা ,যানবাহন চলাচল এবং কাগজপত্র না থাকায় শুক্রবার দুপুর ২টা পযর্ন্ত ২৪ জনকে ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার ৪০০ টাকা জরিমানা করে। এদিকে সরকার ঘোষিত সাত দিনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা মাঠে এ যোগে কাজ করা অব্যাহত রেখেছেন। এদিকে রিকশা চলাচল কিছুটা স্বাভাবিক থাকলেও যাত্রীর সংখ্যা ছিল কম। তবে বেশীরভাগ লোকজনকে পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেছে। এদিকে উপজেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ শহরের বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে। সেইসাথে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছেন। তবে শহরের দোকানপাট বন্ধ থাকলে ও পাড়া মহল্লার দোকান পাট খোলা ছিল।
সকাল থেকেই পৌর শহরসহ উপজেলার বিভিন্ন হাটবাজারের দোকানপাট বন্ধ রয়েছে। সড়কগুলোতে মানুষের সমাগম নেই। বন্ধ রয়েছে বিভিন্ন প্রকারের যানবাহনও। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা খাকলেও ক্রেতার অভাবে অলস সময় পার করেছেন দোকানদাররা।
আখাউড়া উপজেলা সহকারী কমশিনার ভূমি মো. সাইফুল ইসলাম বলেন, এ উপজেলায় লকডাউন কঠোরভাবে পালন করা হচ্ছে। সকাল থেকেই পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। তাছাড়া সরকারি আদেশ অমান্য করে অযথা ঘুরাফেরা, দোকানপাঠ খোলা রাখা ও যানবাহন চলাচলকরা এবং কাগজপত্র না থাকায় ২৪ জনকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১