বাংলাদেশের খবর

আপডেট : ০২ July ২০২১

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ২৮৭ জনের জরিমানা, ৫ জনের কারাদণ্ড 


মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউন বাস্তবায়নে দেশের সর্ব দক্ষিণের দ্বীপ জেলা ভোলায় জেলা প্রশাসনের সাথে মাঠে নেমেছে বিজিবি ও নৌবাহিনী। কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসনের সাথে কাজ করছে তারা। বৃহস্পতিবার ও শুক্রবার এই দুই দিনে ৫ জনকে কারাদণ্ড দেয়ার পাশাপাশি ২৮৭ জনকে ২ লক্ষ ৭০ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান জানান, জরুরি প্রয়োজন ছাড়া কোনো মানুষ যেন বের হতে না পারে এজন্য মাঠে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় দুই দিনে ৫ জনকে কারাদণ্ড দেয়ার পাশাপাশি ২৮৭ জনকে ২ লক্ষ ৭০ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ঘরের বাইরে বের হয়ে বাজারে ঘুরাফেরা ও আড্ডা না দিতে সাধারণ মানুষকে সচেতন করছে প্রশাসন। 

এদিকে জেলার অধিকংশ ব্যবসা প্রতিষ্ঠানসহ বিপণী বিতান বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে অটোরিকশা, সিএনজি ব্যক্তিগত যানবাহনসহ সকল প্রকার গণপরিবহন। 

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানিয়েছেন, জেলা পুলিশের পক্ষ থেকে ২১টি চেকপোস্টের পাশাপাশি ১১টি মোবাইল টিম লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এছাড়া সাদা পোশাকে পুলিশ সদস্যরা মাঠে কাজ করছে। লকডাউন অমান্যকারীদের কোন প্রকার ছাড় দেয়া হচ্ছে না বলেও জানান তিনি। 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১