আপডেট : ০২ July ২০২১
সরকার ঘোষিত সাতদিনের লকডাউনের দ্বিতীয় দিনে আরও কঠোর অবস্থানে ছিল প্রশাসন। শুক্রবার সকাল ৬টা থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান নিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। ভয়ঙ্কর যানজটের চিরচেনা ময়মনসিংহ শহর অনেকটাই জনশুন্য। ফাঁকা সড়কগুলোতে হাতে গোনা কিছু রিকশা ও অটোরিকশা ছাড়া কোনো যাত্রীবাহী যানবাহন চোখে পড়েনি। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরির বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ময়মনসিংহের জেলা প্রশাসক ডিসি এনামুল হক জেলা পুলিশ সুপার (এসপি) মো. আহমার উজ্জামান, উপ-পরিচালক স্থানীয় সরকার একে এম গালিভ খানসহ জেলা প্রশাসন ও কর্মকর্তারা টহল দিচ্ছে নগরির সর্বত্রই । একইসাথে বিধিনিষেধ মানাতে মাইকিং করে মানুষকে সচেতনও করা হচ্ছে। নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে বের হওয়া ব্যক্তিগত যানবাহন থামিয়ে বাইরে বের হওয়ার কারন জানতে চাইছে পুলিশ প্রশাসন। উপযুক্ত কারণ না দেখাতে পারলে গুণতে হচ্ছে জরিমানা। সব ধরনের দোকানপাটও বন্ধ দেখাগেছে। জেলা প্রশাসন কার্যালয় সুত্রে জানাগেছে জেলা প্রশাসনের ১৩টি এবং উপজেলা প্রশাসনের ২৬টিসহ মোট ৩৯টি অভিযান চরিচালনাকারী মোবাইল কোর্ট টিম সকাল ৬টা থেকে ময়মনসিংহের সর্বত্রই অভিযান পরিচালনা করছে। রাত ১০টা পর্যন্ত অভিযান চলবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ৫ প্লাটুন সেনাবাহিনী, ২ প্লাটুন বিজিবি ছাড়াও র্যাব, পুলিশ, আনসার এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা টহল দিচ্ছে বিরামহীণ। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ৩শতাধিক মামলায় তিন লক্ষাধিক টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে নগরির গাঙ্গীপাড় এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি শাহ কামাল আকন্দসহ কোতোয়ালী ফাড়িসহ শতাধিক জেলা পুলিশকে লকডাউন বাস্তবায়নে কঠিনের চেয়েও কঠিন ভুমিকায় দেখাগেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১