বাংলাদেশের খবর

আপডেট : ০২ July ২০২১

টেকনাফে লকডাউনের দ্বিতীয় দিন চলছে: রাস্তা-ঘাট ফাঁকা


করোনা পরিস্থিতি খারাপ হতে শুরু হওয়ায় ১ জুলাই বৃহস্পতিবার থেকে জারি করা লকডাউনের দ্বিতীয় দিন চলছে। লকডাউন বাস্তবায়নে এবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সব অফিস সাত দিনের জন্য বন্ধ রয়েছে। কঠোর লকডাউন কার্যকর করতে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারের পাশাপাশি নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। 

আজ শুক্রবার (২ জুলাই) সকাল থেকে লকডাউনের মধ্যেই চলছে বৃষ্টি। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে টেকনাফ পৌরসভার বিভিন্ন চেক পয়েন্টে তল্লাশি চালাচ্ছেন পুলিশ সদস্যরা। বাইরে থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ঢোকা গাড়ির সংখ্যা অনেক কম। যারা ঢুকছেন তারা অনেকেই জরুরি প্রয়োজনের বিষয়টি পুলিশকে অবহিত করেছেন। আর যারা অযৌক্তিক কারণে আসা-যাওয়া করছেন, তাদের মামলা দেওয়া হচ্ছে। পৌরসভার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নৌবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে। এতে টেকনাফ উপজেলার বিভিন্ন সড়কে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। এবং জনসাধারণের চলাচলের সড়কে ফাঁকা রয়েছে। লকডাউন অমান্য করে প্রথম দিন অযৌক্তিক কারণে দোকান ও ঘর থেকে বাইরে বের হওয়ার অভিযোগে টেকনাফ উপজেলা প্রশাসনের দুইটি টিম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার ১ জুলাই সকাল থেকে রাত পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৮ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা করেছে টেকনাফ উপজেলা প্রশাসন।

এব্যাপারে টেকনাফ ট্রাফিক জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) ফারুক আল মামুন ভূইয়া বলেন, সরকারি নির্দেশনা অমান্য করা এবং যথাযথ কারণ উপস্থাপন করতে না পারার কারণে অনেককে আমরা মামলা দিচ্ছি। করোনার সংক্রমণের ঝুঁকি এড়াতে বাসায় থাকা সবচেয়ে বেশি প্রয়োজন। বাইরে বের হলে নিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, এমনকি পরিবারের সদস্যদেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১