আপডেট : ০৩ July ২০২১
কঠোর লকডাউনের প্রথম দুই দিনে লালমনিরহাটে নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা ও রাস্তায় বের হওয়ায় ৫২৮ জনের বিরুদ্ধে মামলা দিয়ে দুই লাখ ২১ হাজার ৬৫০ টাকা অর্থদণ্ড আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলার পাঁচ উপজেলার বিভিন্ন পয়েন্টে ১৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনারসহ (ভূমি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গত দুই দিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এতে ৫২৮টি মামলায় দুই লাখ ২১ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে লালমনিরহাট জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় নতুন করে একজন মৃতসহ ১২ জন করোনা পজিটিভ হয়েছেন। এ পর্যন্ত এক হাজার ৫৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ২৩১ জন এবং মারা গেছেন ২৮ জন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১