বাংলাদেশের খবর

আপডেট : ০৩ July ২০২১

সিরাজগঞ্জে চলছে লকডাউন


কঠোর লকডাউনের তৃতীয় দিনে সিরাজগঞ্জের গণ পরিবহন, শপিংমলসহ দোকানপাট বন্ধ রয়েছে। লকডাউন কার্যকরে মাঠে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি-পুলিশের টহল চলছে। যারা অপ্রয়োজনে ও মাস্কবিহীন ঘর থেকে বের হচ্ছে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হচ্ছে। 

শনিবার সকাল থেকেই সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে তাদের। হাটিকুমরুল গোলচত্বরসহ বিভিন্ন জায়গায় চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে।

জরুরি প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে বের হলেই চলছে জিজ্ঞাসাবাদ। মাস্ক ব্যবহারে সচেতন করতে মাস্ক বিতরন করছেন আইনশৃঙ্খলা বাহিনী।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১