বাংলাদেশের খবর

আপডেট : ০৩ July ২০২১

দোহারে দেশীয় অস্ত্রসহ যুবক আটক


গভীর রাতে ঢাকার দোহারে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটককৃত মো. রুবেল (২২) উপজেলার বিলাসপুর ইউনিয়নের জয়নাল মাদবরের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচর গ্রামের প্রবেশ মুখে ডাকাত সন্দেহে রুবেলকে আটক করে স্থানীয়রা। পরে তার দেহ তল্লাশি করে একটি ছুরি, চাইনিজ কুড়াল ও চাপাতি উদ্ধার করা হয়। এসময় রুবেলের সাথে থাকা নাজমুল ও আল-আমিন নামে দুই যুবক দৌড়ে পালিয়ে যায়।

সংবাদ পেয়ে দোহার থানা পুলিশের এসআই মফিজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে রুবেলকে অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে যায়।

দোহার থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান জানান, আটককৃত রুবেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সহযোগিদের আটকে অভিযান চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১