বাংলাদেশের খবর

আপডেট : ০৩ July ২০২১

কেরানীগঞ্জে বিনা প্রয়োজনে বের হয়ে ২২ জনের জেল-জরিমানা


সাত দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিন আজ শনিবার শনিবার। অন্য দিনের মতো আজও কেরানীগঞ্জে অকারণে ঘর থেকে বের হওয়া মানুষ ও যানবাহনের বিরুদ্ধে সেনাবাহিনী, বিজিবি,পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করে।

এ সময় ৭ জনকে সাতদিন তিনদিনসহ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং ১৫ জনকে ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ৩ জুলাই দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী ও মডেল থানার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ এর ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে শাস্তি প্রদান হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ, ও কেরানীগঞ্জ মডেল কমিশন( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল ও দক্ষিণ থানা পুলিশ ইনচার্জ আবুল কালাম আজাদ। নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ
জানান, লকডাউনের নিয়ম ভঙ্গ করার কারণে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১