বাংলাদেশের খবর

আপডেট : ০৪ July ২০২১

মেহেরপুরে পুলিশের উদ্যোগে প্রচারণা ও মাস্ক বিতরণ


মেহেরপুরে করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় “মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে পুলিশের উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে।

আজ রবিবার সকালে মেহেরপুর পুলিশের একটি দল শহরের হোটেল বাজার মোড় এবং পুরাতন বাস স্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করে। এ সময় যে সব পথচারী মাস্ক পরেননি তাদেরকে মাস্ক পরতে ও সামাজিক দুরত্ব বজায় রাখাসহ সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন থানা পুলিশের প্রচারণা টিম। 

এ ছাড়াও মাস্কবিহীন পথচারীদেরকে পুলিশের পক্ষ থেকে মাস্ক পরিয়ে দেওয়া হয়।

সচেতনতামূলক প্রচারণা কালে পুলিশ সদস্যরা বলেন, বর্তমান সময়ে হঠাৎ করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। করোনা সংক্রমণ রোধে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় অযথা ঘরের বাইরে বের না হওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। একইসাথে সকলকে মাস্ক ব্যবহার করার জন্য আহ্বান জানানো হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১