আপডেট : ০৪ July ২০২১
কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কের নয়াবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী কার্গো ভ্যান খাদে পড়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছে কার্গো ভ্যানের চালক ও হেলপার। আজ রোববার (৪ জুলাই) সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কের হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার স্কুল সংলগ্ন পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, ঢাকা থেকে টেকনাফগামী পণ্যবাহী কার্গো ভ্যান হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিঁটকে পড়ে। এ সময় হাইওয়ে টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন। এব্যাপারে নয়াপাড়ার উপ-পরিদর্শক রাকিবুল জানান, আহত চালক ও হেলপারকে প্রাথমিক চিকিৎসার জন্য একটি স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। এই ঘটনায় চালক ও হেলপার ছাড়া কেউ হতাহত হয়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১