বাংলাদেশের খবর

আপডেট : ০৪ July ২০২১

ঝালকাঠিতে করোনায় ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৮৮


ঝালকাঠিতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় ঝালকাঠিতে করোনায় আক্রান্ত হয়েছে ৮৮ জন। জেলায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে সদর হাসপাতালের নার্সসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া অপর দুই ব্যাক্তি হচ্ছেন, রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের সাইদুল ইসলাম ও শুক্তাগড় ইউনিয়নের মো. শাহআলম।

এছাড়া জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রন্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৩৯ জন। মোট আক্রান্ত ১৯৫৯ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা শতকরা ৫২ ভাগ ।

ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, ঝালকাঠিতে সেন্টাল অক্সিজেন ব্যবস্থার কাজ চলছে। করোনা বেড রয়েছে ৩৫টি, আরো ২০টি বাড়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেলার তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি করে করোনা বেড প্রস্তুত রয়েছে। রোগীদের জন্য পর্যাপ্ত সিলিন্ডার রয়েছে, আক্সিজেও আছে। সংক্রমণ বেড়ে যাওয়ার আগেই কর্তৃপক্ষের কাছে আইসিইউ বেড জরুরী স্থাপনের দাবি জানিয়েছেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১