আপডেট : ০৪ July ২০২১
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকি উপলক্ষে 'রণাঙ্গন' নামে একটি 'মুক্তিযুদ্ধবিষয়ক' পত্রিকা বের করা হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে 'রণাঙ্গন' নামে 'মুক্তিযুদ্ধবিষয়ক' এই পত্রিকাটি বের করা হয়। এই পত্রিকাটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি, জেলা উপজেলার সাংবাদিক, শিক্ষক,চিকিৎসকরা তৎকালীন সময়ের মুক্তিযুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। সামাজিক দুরত্ব বজায় রেখে রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে 'পদোন্নতিজনিত' বিদায়ি ইউএনওকে সংবর্ধনা দেওয়া হয়। ইউএনও মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মো. জমসেদ শাহ্। পত্রিকার সম্পাদক বিশ্বজিৎ পাল বাবু'র সঞ্চালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি মো. মানিক মিয়া, যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল, আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহানা নূর স্বর্ণা, শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক মো. খোরশেদ আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বনিক, পৌর যুবলীগের সাধারন সম্পাদক মো. আবু কাউছার ভূঁইয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন চন্দন কুমার ঘোষ, প্রেস ক্লাবের সহ-সভাপতি জুটন বনিক, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম, সঙ্গীত শিক্ষক দিলীপ কুমার দেবনাথ, রক্তদানের সংগঠন আত্মীয় এর প্রতিষ্ঠাতা সমীর চক্রবর্তী। পত্রিকায় সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিকদের লেখা স্থান পায়। প্রকাশিত হয় মুক্তিযোদ্ধার সাক্ষাতকার। অনুষ্ঠানে লেখকসহ সার্বিক সহযোগিতাকারিদের সম্মাননা দেয়া হয়। করোনা পরিস্থিতির কথা চিন্তা করে অনুষ্ঠানে শুধুমাত্র লেখক ও বিজ্ঞাপন দাতাসহ ২২ জনকে আমন্ত্রণ জানানো হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত পরিসরে এ অনুষ্ঠান শেষ করা হয়। অনুষ্ঠানের শেষদিকে শুদ্ধাচার পুরস্কার পাওয়া বিদায়ী ইউএনওকে শিল্পকলা একাডেমির সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। এ সময় উদ্যোক্তারা জানান, শিল্পকলা একাডেমির উদ্যোগে এটিই প্রথম প্রকাশনা। পরবর্তীতে মুক্তিযোদ্ধা ও শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের নিয়ে প্রকাশনা বের করার উদ্যোগ নেয়া হবে। এর আগে ইউএনও'র কার্যালয়ে প্রেস ক্লাব সভাপতি মো. মানিক মিয়া, সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী ভূঁইয়া, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আব্দুল মমিন বাবুল, সাধারন সম্পাদক সমীর চক্রবর্তী, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক মো. জালাল হোসেন মামুনসহ সাংবাদিকরা সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সম্মাননা ক্রেস্ট দেন উপজেলা যুবলীগ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১