আপডেট : ০৪ July ২০২১
জুন মাসে দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৭৮ শতাংশের দেহে ভারতে শনাক্ত হওয়া ‘ডেল্টা’ ধরন পাওয়া গেছে। ওই মাসের করোনার জিনোম সিকোয়েন্সিং করে এ তথ্য পেয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। আজ রোববার ‘বাংলাদেশে কোভিড–১৯ ভেরিয়েন্টের (ধরন) সর্বশেষ তথ্য’ শিরোনামে এক প্রতিবেদনে আইইডিসিআর এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বর থেকে দেশে করোনার জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে। এর অংশ হিসেবে জুন মাসের জিনোম সিকোয়েন্সে দেখা যায়, করোনায় আক্রান্তদের ৭৮ শতাংশই ভারতীয় ধরনে সংক্রমিত। এতে আরও বলা হয়, এপ্রিল মাসে বাংলাদেশে ডেল্টা ধরন শনাক্ত হওয়ার পর এর হার বাড়তে শুরু করে। মে মাসে এ ধরন ৪৫ শতাংশ এবং জুন মাসে ৭৮ শতাংশ নমুনা শনাক্ত হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১