বাংলাদেশের খবর

আপডেট : ০৫ July ২০২১

গোপালগঞ্জে করোনায় ৩ মৃত্যু


গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৩ জনে। গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: অসিত কুমার মল্লিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: অসিত কুমার মল্লিক জানান, করোনা আক্রান্ত হয়ে তারা গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় গ্রামের নারায়ন (৭৭), একই উপজেলার কাঠি গ্রামের হুমায়ূন (৫০) ও মাঠিবাড়ী গ্রামের তুর্য বেগম (৬৯)। ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর থেকে রাতের মধ্যে তারা মারা যান।

এদিকে, গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ২১৩টি নমুনায় সনাক্ত হয়েছেন ১০৬ জন। সনাক্তের হার শতকরা ৫০ ভাগ। এছাড়া জেলায় সর্বমোট ২৭ হাজার ৯৪ টি নমুনায় সনাক্ত হয়েছে ৫ হাজার ৩৮১ জন। সুস্থ হয়ছেন ৪ হাজার ৩৬৯ জন।

অপরদিকে, গোপালগঞ্জে লকডাউন কার্যকর করতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, পাড়া মহল্লা ও সড়কের মোড়ে মোড়ে টহল দিচ্ছেন ম্যাজিস্ট্রেট, পুলিশ, সেনা বাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা। সোমবার লকডাউনের ৫ম দিনেও শহরের বিভিন্ন প্রবেশ সড়কে চেক পোস্ট বসিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। সড়কে বের হওয়া মানুষদের পড়তে হচ্ছে জেরার মুখে। তবে এ দিনে শহরে যানবাহন ও মানুষের আনাগোনা ছিল কম। জেলা ও উপজেলা সদরে বন্ধ রয়েছে মার্কেট দোকানপাট। লকডাউন বাস্তবায়নে ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আইন লংঘনকারীদের জরিমানা করছেন। মানুষকে সচেতন করতে ও লকডাউন কার্যকর করতে আইন শৃঙ্খলা বাহিনী মাইকিং করে জনসাধারনকে অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১