বাংলাদেশের খবর

আপডেট : ০৫ July ২০২১

কালিয়াকৈরে অস্ত্রসহ ২ যুবক গ্রেপ্তার


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দেশীয় রিভলবার ও সুটারগানসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। 

গতকাল রোববার রাতে (৪ জুলাই) গোপন সংবাদের ভিত্ততে ঢাকা-টাঙ্গাইল মহ সড়কের চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পাবনা জেলার আতাইকুলা থানার দক্ষিণপাড়া গ্রামের মৃত মোহন শেখের ছেলে রাহুল শেখ (৩৫) একই জেলার সাঁথিয়া থানার নাড়িয়া গোদাই গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আলম মোল্লা (৩৬)।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান, গতকাল রাতে র্যাবের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করে কালিয়াকৈর থানায় সোপর্দ করে। 

এ ঘটনায় র্যাবের -১ পি আই জুলহাস বাদী হয়ে কালিয়াকৈর  থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১