বাংলাদেশের খবর

আপডেট : ০৫ July ২০২১

মানবিক বিবেচনায় খাদ্যসামগ্রী পেল ৩ অটোরিকশা চালক


নরসিংদীর মনোহরদীতে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের দেওয়া বিধি নিষেধ ভঙ্গ করে রাস্তায় গাড়ি চালানোর সময় তিন চালককে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এসময় তারা তাদের দ্রারিদ্রতার কারণে ঘরে খাবার না থাকায় বাধ্য হয়ে বাইরে বের হয়েছে বলে জানালে ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা না করে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

সোমবার দুপুরে উপজেলার নারান্দী ও হাতিরদিয়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় এক অটোচালক,রিকশা চালক ও ভ্যান চালককে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী তোলে দেয়া হয়।

জানা যায়, সোমবার সকালে করোনা প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে মনোহরদী উপজেলা প্রশাসন নারান্দী বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় সরকারের বিধ ভঙ্গ করে অটো রিকশা চালানোয় রফিকুল নামে চালককে আটক করা হয়। তাকে ভ্রাম্যমাণ আদালত বাইরে বের হওয়ার কারণ জানতে চাইলে সে ঘরে খাবার না থাকার কারণে তিন দিন পরে বের হয়েছে বলে জানায়। তখন মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা এ এস এম  কাশেম মানবিক দিক বিবেচনায় তাকে জরিমানা না করে তাকে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী উপহার দেয়। পরে হাতিরদিয়া বাজারে অভিযান পরিচালনা করার সময় জামাল নামে এক রিকশা চালক ও সামমুল নামে এক ঠেলা গাড়ি চালককে বিধি নিষেধ ভঙ্গ করার কারণে আটক করলে তারা ঘরে খাবার না থাকার কারণে বের হয়েছে জানায়। এসময় তাদেরকেও মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়। এসময় তাদেরকে জরুরি খাদ্য সামগ্রীর জন্য উপজেলা প্রশাসনের হট লাইনে কল দেয়ার জন্য বলা হয়।

সোমবার সকাল থেকেই করোনা প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এস কাশেম এর নেতৃত্বে উপজেলার মনোহরদী বাসস্ট্যান্ড, নারান্দী বাসস্ট্যান্ড, হাতিরদিয়া বাসস্ট্যান্ড ও বাজার, চালাকচর বাজার ও বাসস্ট্যান্ড, খিদিরপুর বাজার, চরমান্দালিয়া বাজার ও সাগরদী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্যবিধি না মানা, অপ্রয়োজনে ঘোরাঘুরি, নিত্য প্রয়োজনীয় দোকানব্যতীত দোকান খোলায় ৩৩ টি মামলায় ১৩ হাজার নয়শত পঞ্চাশ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে বাংলাদেশ সেনাবাহিনীর ইনফেন্টি রেজিমেন্ট ৫ বীর এর একটি টহল দল ও মনোহরদী থানা পুলিশ সহযোগিতা করে।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাশেম বলেন, করোনা প্রতিরোধে সরকারে দেয়া বিধি নিষেধ বাস্তবায়নে আমরা কাজ করছি। আমরা উপজেলার প্রতিটি পর্যায়ে গিয়ে গিয়ে তাদের সচেতন করছি। এসময় মানবিক দিক বিবেচনায় তিন হত দরিদ্র চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া জরুরী প্রয়োজন ছাড়া ও মাস্ক বিহীন কেউ যাতে বাইরে ঘুরাফেরা না করে সকলের প্রতি আহবান জানানো হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন. মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর ইনফেন্টি রেজিমেন্ট ৫ বীর এর মেজর সোহেলসহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১