বাংলাদেশের খবর

আপডেট : ০৬ July ২০২১

বগুড়ায় করোনাভাইরাসে ১৯ জনের মৃত্যু


বগুড়ার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৯ জন মারা গেছেন। সোমবার (০৫ জুলাই) সকাল থেকে মঙ্গলবার (০৬ জুলাই) সকাল পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

আজ মঙ্গলবার (৬ জুলাই) সকালে বগুড়া ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মাদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. টিএম নুরুজ্জামান জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় করোনায় ১২ জন প্রাণ হারিয়েছেন।

এদিকে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জন মারা গেছেন।

এছাড়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, হাসপাতালে চিকিৎধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১