বাংলাদেশের খবর

আপডেট : ০৬ July ২০২১

আশুলিয়ায় ভুয়া ডাক্তারসহ গ্রেপ্তার ৩


আশুলিয়ার জামগড়া এলাকার ডক্টরস জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার থেকে ভুয়া ডাক্তারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- চিকিৎসক পরিচয় দানকারী ও ব্যবস্থাপত্রে স্বাক্ষরকারী কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার গলাচিপা গ্রামের শামছুল হকের ছেলে মো মনিরুল আলম সোহেল(৪০) ও তার সহকারী নওগা জেলার বদলগাছী থানার গোয়ালভিটা গ্রামের মোঃ আফজাল হোসেনের ছেলে মোঃ মনসুর রহমান (৩৭) এবং ঠাকুরগাও জেলার হরিপুর থানার কাঠালডাঙ্গী বাজার গ্রামের মকবুল ইসলামের মেয়ে মেরিনা আক্তার মেরী (২২)। 

গতক‍াল সোমবার (৫ জুলাই) রাতে এক গৃহবধূ বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। এর আগে রোববার (০৪ জুলাই) রাত সাড়ে আটটার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার চৌধুরী প্লাজার ২য় তলায় অবস্থিত ওই হাসপাতালে চিকিৎসা নিতে যান ভুক্তভোগী গৃহবধু গোলাপী আক্তার রুমী। হাসপাতালে ডাক্তার পরিচয় প্রদানকারীর কর্মকান্ড দেখে সন্দেহ হলে বাইরে এসে র‍্যাব-৪ এর টহল টিমকে বিষয়টি জানান তিনি। পরে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১