বাংলাদেশের খবর

আপডেট : ০৯ July ২০২১

বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল সরবরাহে ডাম্পিং পয়েন্ট উদ্বোধন


সিরাজগঞ্জে বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণ কাজের জন্য মালামাল সরবরাহের ডাম্পিং পয়েন্ট উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের চর রামগাঁতী উত্তরপাড়া এলাকায় এই ডার্ম্পি পয়েন্ট উদ্বোধন করেন ঠিকাদারী প্রতিষ্ঠান তাকদীর গ্রুপের চেয়ারম্যান ও আল-তাকদীর ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার আলমগীর হোসেন।

এ সময় তাকদীর গ্রুপের প্রকল্প পরিচালক ও সিইও মো. শফিকুল ইসলাম, ব্যবস্থাপক মো. রাসেল মিয়া, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, সরবরাহকারী আব্দুল মোতালেব সরকার, সরবরাহকারী ও সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম হাসেম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, হাসান আলী, সরবরাহকারী ফজলুল করিম কোয়েল ও ইউপি সদস্য হযরত আলী।

তাকদীর গ্রুপের ব্যবস্থাপক মো. রাসেল মিয়া জানান, বঙ্গবন্ধু রেলওয়ে সেতু বাস্তবায়নে ওবাইসি কর্পোরেশন, তোহা কর্পোরেশন, ও জেফ কর্পোরেশন নামে তিনটি জাপানের ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করছে। এর মধ্যে সেতুর বালি ও পাথর সরবরাহের জন্য ওবাইসি কর্পোরেশনের সাথে বাংলাদেশী আল-তাকদীর ইন্টারন্যাশনাল চুক্তিবদ্ধ হয়েছে। আল-তাকদীর ইন্টারন্যাশনাল সারাদেশের ৫০/৬০ টি সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে মালামাল সরবরাহ করবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১