আপডেট : ০৯ July ২০২১
টাঙ্গাইলে সর্বত্র ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। দ্রুত বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে করোনাভাইরাসে ৫ জনের মৃত্যু হয়েছে। এদের ৪ জন কোভিড পজিটিভ এবং একজন উপসর্গ নিয়ে মারা গেছেন। শুক্রবার সকাল পর্যন্ত জেলায় করোনাভাইরাসে মোট ১৫০ জনের মৃত্যু হলো৷ গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ২৯০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০.৪৪ ভাগ। এ নিয়ে জেলায় মোট রোগীর সংখ্যা ৯ হাজার ৮৬৫ জন। চলতি মাসের প্রথম ৯ দিনে জেলায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৬১ জন, মৃত্যু হয়েছে ৪২ জনের। গত জুন মাসে জেলায় ২ হাজার ৯২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৬ জনের। টাঙ্গাইলে ব্যাপক হারে শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। গত কয়েকদিনে গ্রামে বেড়েই চলছে আক্রান্ত এবং উপসর্গের সংখ্যা। হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ায় কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। সিভিল সার্জন অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার টাঙ্গাইলের ৭১৭টি নমুনা পরিক্ষা করা হয়। এতে শুক্রবার নতুন করে ২৯০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ ব্যাপারে সিভিল সার্জন আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান বলেন, “গত ১ মাস ধরে জেলায় করোনার রোগীর সংখ্যা বেড়েই চলছে। বর্তমানে প্রায় ৭০ থেকে ৮০ ভাগ মানুষের ডেলটা ধরণের করোনায় আক্রান্ত। এই ধরণ খুব দ্রুতই একজেনর কাছ থেকে আরেকজনের ছড়ায়। যার কারণে জেলায় দ্রুতই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই সবাইকে সচেতন এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।”
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১