বাংলাদেশের খবর

আপডেট : ০৯ July ২০২১

নবীনগরে সাড়া ফেলেছে ‘বিগ বস’


উপজেলার জিনোদপুর ইউনিয়নের কড়ইবাড়ী গ্রামের দরিদ্র কৃষক ইদন মিয়া। টানাপোড়নের সংসারে একটি গরুকে বড় করে তুলেছেন। গরুটির নাম রেখেছেন ‘বিগ বস’। আগামী ঈদে তিনি গরুটি বিক্রির চিন্তা করেছেন। গরুটির বয়স দুই বছরের বেশি, ওজন প্রায় ১০ মণ, উচ্চতা পাঁচ ফুট ও লম্বায় ৮ ফুট। তিনি এটির দাম চাচ্ছেন সাড়ে তিন লাখ টাকা। নবীনগরের দক্ষিণাঞ্চলে এতো বড় গরু আগে দেখা যায়নি। প্রতিদিন গরুটি দেখতে ভিড় করছেন স্থানীয়রা।

ইদন মিয়ার স্ত্রী বলেন, নিজেরা না খেলেও গরুটিকে কখনো অনাহারে রাখেননি তারা। আর ইদন মিয়া আশা করেন, কুরবানির বাজারে ভালো দরে বিক্রি হবে তার গরু।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১