আপডেট : ১০ July ২০২১
খুলনা বিভাগে করোনাভাইরাসের গত একদিনে ৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে বিভাগে এখন মোট মৃত্যু দেড় হাজার ছাড়িয়েছে। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা। গত একদিনে বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায় ১০ জন, যশোরে ১০ জন, ঝিনাইদহে ৪ জন, মেহেরপুরে ও নড়াইলে ২ জন করে মারা গেছেন। করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৯ হাজার ৯৫৯ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৩৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ হাজার ২৫২ জন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১