বাংলাদেশের খবর

আপডেট : ১০ July ২০২১

নদী পারের অসহায় মানুষের মাঝে যুবলীগের খাদ্যসামগ্রী বিতরণ 


করোনা মহামারী পরিস্থিতিতে  কালীগঙ্গা নদী পারের অসহায় দুস্থ কর্মহীন মানুষের মাঝে মানিকগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মানিকগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে কালীগঙ্গা নদীতে ট্রলার যোগে বেউথা তরা বালিয়াবাদা সরকারি আশ্রয়ন কেন্দ্র এবং ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বিভিন্ন নদী পার এলাকার কর্মহীন দুস্থদের মধ্যে  খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি, জেলা যুবলীগের সদস্য ফিরোজ আলম খান,সুবল সাহা,মনিরুল ইসলাম খান মনি, পৌর যুবলীগ নেতা মাহমুদুল হক শুভ প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১