বাংলাদেশের খবর

আপডেট : ১০ July ২০২১

বেলাবতে অসহায় ও দুস্থদের মাঝে যুবলীগের খাবার ও বৃক্ষ বিতরণ


নরসিংদীর বেলাবতে অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার , বৃক্ষ ও মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা যুবলীগের উদ্যোগে বেলাব ও পোড়াদিয়া বাজারে ছয় শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে এসব বিতরণ করা হয়।

এ সময় বেলায় বাজারে তিন শতাধিক ও পোড়াদিয়া বাজারে তিন শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার , বৃক্ষ ও মাস্ক বিতরণ কর্মসূচি উদ্ধোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য ব্যারিষ্টার তৌফিকুর রহমান সুজন।

খাবার বিতরণ কর্মসূচিতে বেলাব উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোশারফ হোসেন ভুইয়া রিপনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, সিনিয়র সহসভাপতি সামশুল ইসলাম মোল্লা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আসিফ সৌরভ, বেলাব উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ইব্রাহিম বাদল ও রুহুল কুদ্দুসসহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশে করোনার এই মহাসংকটে অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার, বৃক্ষ ও মাস্ক বিতরণ করা হচ্ছে। যতদিন করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন থাকবে, ততদিন যুবলীগ মানুষের পাশে থেকে সেবা করে যাবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১