আপডেট : ১০ July ২০২১
গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় সরকারী নির্দেশনা না মানায় ৪৭ ব্যক্তিকে বিভিন্ন অংকে ২৫ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার জানান, সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ কঠোরভাবে পালনের জেলা শহরসহ ৫ উপজেলায় ১২টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা। এ সময় স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পড়া, অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া, দোকান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে ৪৭ ব্যক্তিকে বিভিন্ন অংকে ২৫ হাজার ৩’শ টাকা জরিমানা করেন। সরকার ঘোষিত কঠোর স্বাস্থ্যবিধি যাতে সাধারণ মানুষ মেনে চলেন তার জন্য আগামী দিনেও ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১