বাংলাদেশের খবর

আপডেট : ১০ July ২০২১

উত্তরায় এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া


প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করেছেন জাতীয়পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মো: শরিফুল ইসলাম।

আজ শনিবার দুপুরে তুরাগের বিশ্বনবী (সা:) মাদ্রাসা ও এতিমখানায় বাদ যোহর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া শেষে অল্প পরিসরে স্বাস্থ্য বিধি মেনে শতাধিক এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় মরহুমের আত্মার শান্তি ও করোনা থেকে মুক্তির জন্য দোয়া চাওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করেন বৃহত্তর উত্তরা থানা জাতীয় ছাত্র সমাজের সভাপতি ও জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো: ফয়সাল ইসলাম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১