আপডেট : ১১ July ২০২১
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি মোছাঃ সালাম খাতুনের মাথা গোজার মতো কোনা জায়গা নেই। স্বামী দিনমজুর অনেক কষ্ট করে চলে সংসার। কোনো রকম পলিথিন মুড়িয়ে দুই সন্তান নিয়ে কষ্টে দিন কাটাতেন তিনি। অবশেষে সেই কষ্ট দুর হয়েছে মোছাঃ সালাম খাতুনের। সম্প্রতি অসহায় এ নারী পেয়েছেন প্রধানমন্ত্রীর দেওয়া স্বপ্নের নীড়। সাথে পেয়েছেন নিজের নামে দুই শতক জমি। মোছাঃ সালাম খাতুন বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটের উপজেলার বিলডোরা ইউনিয়নের আতুয়াজঙ্গল গ্রামে। শুধু মোছাঃ সালাম খাতুন একা নন। তাঁর মতো অসহায় আরো ১৩৯ জন পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের ঘরসহ জমি। তাদের চোখে মুখে এখন অনাবিল স্বপ্ন। মোছাঃ সালাম খাতুন বলেন, আমার মতো অসহায়ের “মাথা গুজার মতো ঠাঁই অইছে এর চাইয়া বড় আনন্দের কিছু নাই” উপজেলার বিলডোরা ইউনিয়নের আতুয়াজঙ্গল গ্রামের ভূমিহীন হাজেরা খাতুন এর চোখে ডেকেছে আনন্দ অশ্রুর বান। ঘর পেয়ে কেমন লাগছে, জিজ্ঞেস করায় হাজেরা খাতুন বলেন, ‘আমি ছেলে, নাতি ও বোনকে নিয়ে মানুষের জায়গায় কুঁড়েঘর তুলে থাকি। স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে, আমি জমিসহ ইটের একখানা নতুন ঘর পাবো। শেখ হাসিনার সরকার আমাকে ইটের ঘর দিবেন। এই বয়সে ইটের ঘরে থাকতে পারবো। আমি ভীষণ খুশি হয়েছি ঘর পেয়ে। দোয়া করি শেখ মুজিবের বেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।' উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারা দেশের মতো হালুয়াঘাটেও আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মধ্যে নতুন ঘর উপহার দেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে ১০০টি, দ্বিতীয় পর্যায়ে ৪০টি পরিবারকে দেওয়া হচ্ছে নতুন এসব বাড়ি। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলাল উদ্দিন জানান, সরকারি ব্যবস্থাপনায় হালুয়াঘাটে প্রতিটি ঘরের জন্য দুই শতাংশ খাসজমির বন্দোবস্তসহ দুই কক্ষের সেমিপাকা ঘর তৈরি করে দেওয়া হয়েছে। এসব ঘরের প্রতিটিতে একটি রান্না ঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা রয়েছে। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম জানান, ভূমিহীন ও গৃহহীনদের জন্য চমৎকার পরিবেশে মানসম্মত টেকসই ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। এসব ঘরে আশ্রয় পাওয়াদের অধিকাংশই অসহায়।এরা অন্যের বাড়িতে থাকতেন। তারা এখন প্রধানমন্ত্রীর দেওয়া ঘর উপহার পেলেন। আশাকরি এর ফলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। এছাড়াও পর্যায়ক্রমে উপজেলার শতভাগ দরিদ্র জনগোষ্ঠী যাদের জমি ও ঘর নাই, তাদের বসবাসের জন্য বাড়ি করে দেওয়া হবে বলে জানান। এদিকে হালুয়াঘাট আকষ্মিক বন্যায় যেখানে পৌরসভাসহ উপজেলা বন্যা কবলিত হয়ে অনেক কাঁচা পাকা ঘর নষ্ট হয়েছে, কিন্তু মজিব বর্ষের কোন ঘর ক্ষয়ক্ষতি হয় নাই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১