বাংলাদেশের খবর

আপডেট : ১২ July ২০২১

দুর্লভ 'আইড ক্যাট স্নেক' লাউয়াছড়ায় অবমুক্ত


দুর্লভ প্রজাতির 'আইড ক্যাট স্নেক' উদ্ধার করেছে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। পরে সাপটিকে লাউয়াছড়া জাতীয় পার্কে অবমুক্ত করা হয়।

রোববার দুপুরে শ্রীমঙ্গলের কাঁচাবাজারের দুতলা থেকে থেকে সাপটি উদ্ধার করেন সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব।

সজল দেব জানান, শ্রীমঙ্গলের দ্বিতল কাঁচাবাজার থেকে ফোন আসে যে, একটি সাপ পাওয়া গেছে। খবর পেয়ে তিনি কাঁচাবাজারের দোতলা থেকে সাপটি উদ্ধার করে নিয়ে আসেন। পরে বিকেল ৪ টার দিকে বন্যপ্রাণী বিভাগের লোকজনকে সাথে নিয়ে সাপটিকে লাউয়াছড়া জাতীয় পার্কে অবমুক্ত করেন বলে জানান বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক সজল দেব।

তিনি আরো জানান, সম্ভবত পাহাড় থেকে ঠেলাগাড়িতে করে মৌসুমি ফল আনার সময় সাপটি ঠেলাগাড়িতে করে ফলের সাথে চলে এসেছে। 

সুত্র জানায়, এটির ইংরেজি নাম Gray Cat Snake বা Eyed Cat Snake এবং বৈজ্ঞানিক নাম Boiga siamensis. এটি ধুসর বর্নের এবং ফণিমনসা গোত্রের অন্তর্ভুক্ত। 

শ্রীমঙ্গলে অবস্হিত বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন সুত্র জানায়,  সাপটি রাগান্বিত হলে তার গলা নিচের অংশ কিছুটা ফুলে ওঠে। সাপটি খুবই দুর্লভ প্রজাতির। সিলেটের পাহাড়ি বন এবং পার্বত্য চট্টগ্রামের সবুজ বনে সাপটির কদাচিৎ দেখা মেলে। এরা প্রায় ৬০-৭০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এ সাপটি মৃদু বিষাক্ত বলে জানা গেছে ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১