বাংলাদেশের খবর

আপডেট : ১২ July ২০২১

কালিয়াকৈরে ট্রাক দুর্ঘটনায় নিহত ২


গাজীপুরের কালিয়াকৈর পৌরসভাস্থ চন্দ্রা এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার রাত তিনটার দিকে (১১ জুলাই) উপজেলার চান্দ্রা ওয়ালটন কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা, জয়পুরহাট জেলার সদর থানার গ্রামের বুলু মিয়ার ছেলে আমজাদ হোসেন গরু ব্যবসায়ী, ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার জালাল আহমেদের ছেলে মনির হোসেন ট্রাক হেলপার ছিল বলে পুলিশ জানায়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আজ সোমবার সকালে প্রেরণ করেন।

সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, কালিয়াকৈরর-নবীনগর সড়কের চান্দ্রা ওয়ালটন কারখানার সামনে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১