বাংলাদেশের খবর

আপডেট : ১২ July ২০২১

সিরাজগঞ্জে ২শ গাঁজার গাছসহ আ.লীগের সভাপতি আটক


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ২শ গাঁজার গাছসহ পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিক জামান ডেভিড সরকার (৪১) কে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১২ সদস্যরা।

গতকাল রোববার রাতে উল্লাপাড়া উপজেলার সলপ রেলওয়ে ষ্টেশনের দক্ষিণ পার্শ্বে ২০০ (দুইশত) টি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ আতিক জামান ডেভিড সরকার (৪১) উপজেলার ভদ্রকোল পশ্চিমপাড়া এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে।

আজ সোমবার বেলা ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মি. জন রানা। 

তিনি বলেন, দীর্ঘদিন যাবত ডেভিট সরকার সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উল্লা উপজেলার সলপ রেলওয়ে ষ্টেশনের দক্ষিণ পার্শ্বে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০ (দুইশত) টি গাঁজা গাছসহ ডেভিট সরকারকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরসহ উদ্ধারকৃত আলামতসহ তাকে উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১