বাংলাদেশের খবর

আপডেট : ১২ July ২০২১

কোরবানির পশু নিয়ে বিপাকে গৌরনদীর খামারিরা


পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে প্রায় ছয় হাজার গবাদিপশু প্রস্তুত করেছেন খামারিরা। অন্য বছরের মতো এ বছরেও দেশীয় পদ্ধতিতে গরু ও ছাগল মোটাতাজাকরন করা হয়েছে। ক্ষতিকর ইনজেকশন বা ট্যাবলেট ব্যবহার না কওে খড়-ঘাসের পাশাপাশি খৈর, ভুষি , ছোলা খাইয়ে গরু মোটাতাজা করেছেন খামারিরা। ঈদে দেশীয় গরুর চাহিদা বেশি থাকায় খামারিদের পাশাপাশি গরু মোটাতাজা করছেন উপজেলার অনেক গৃহস্ত কৃষকেরা। তবে কঠোর লকডাউন এসব গবাদিপশু বিক্রি নিয়ে দুঃশ্চিন্তায় পরেছে খামারিরা। অনেক খামারি পশু অনলাইনে বিক্রির জন্য সরকারের কাছে জোর দাবি করেছেন।

উপজেলা প্রানিসম্পদ ভেটেরিনারী সার্জন ড. মাছুম বিল্লাহ জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পৌরসভাসহ সাতটি ইউনিয়নে প্রায় এক হাজার পাঁচশতটি গবাদিপশুর খামার ছিল। করোন্র মহামারীর প্রভাবে গো-খাদ্যেও মূল্যবৃদ্ধি ও সংকটের কারনে ইতিমধ্যে অনেক খামার বন্ধ করে দিয়েছে খামারিরা। সচল থাকা ছোট বড় এক হাজার দুই শত খামারে তিন হাজার পাঁচ শত উননব্বইটি গরু ২হাজার ১৯৭ টি ছাগল এবং ৪২৩টি ভেড়া মোটাতাজাকরন করা হয়েছে। তবে গত কয়েক বছর ভারত থেকে গরু না আসার কারনে বাজাওে দেশীয় গরুর ব্যাপক চাহিদা রয়েছে। খামারি সবুজ হাওলাদার বলেন, চলতি বছর করোনার প্রভাবে কঠোর লকডাউনে এসব গবাদিপশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় পরেছি। কোনো কারনে আমার খামারের ৫০টি গরু বিক্রি করতে না পারলে আমি পথে বসে যাব।এ কথা শুধু সবুজের একার নয় গৌরনদীর অধিকাংশ খামারিরা জানান, সহায় সম্বল হারিয়ে প্রস্তুত করা পশু বিক্রি নিয়ে আমরা দুঃশ্চিন্তায় আছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১