আপডেট : ১২ July ২০২১
গোপালগঞ্জে গৃহহীনদের জন্য বরাদ্দকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। সোমবার সকাল থেকে দুপুরে পযর্ন্ত গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা, মধুপুর ও মানিকদাহ এলাকার নির্মাণাধীন ঘর ও চলমান কাজ পরিদর্শন করেন। এসময় সুবিধা ভোগীদের সাথে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন এবং নির্মাণ কাজের ক্রুটি ও নির্মিতব্য কাজের তদারকি করেন। এ সময় আতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইলিয়াছুর রহমান, সদর উপজেলা নির্বাহি অফিসার রাশেদুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রকল্পে সুবিধাভোগীদের ঘরের অঙ্গিনায় বিভিন্ন গাছ রোপনসহ কুটির শিল্পের মাধ্যমে পণ্য উৎপাদন করে সকলকে স্বাবলম্বী হওয়ার আহবান জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১