আপডেট : ১২ July ২০২১
চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট থেকে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় ৩৫ মণ (১৪০০ কেজি) বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার দুপুরে জব্দকৃত চিংড়ি কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এলাকায় উপজেলা মৎস্য অফিসারের উপস্থিতিতে মাটিতে পুতে বিনষ্ট করা হয়। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকা দিয়ে বিষাক্ত জেলি যুক্ত চিংড়ি বাজারজাত করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার চাঁদপুর লে. এম সাদিক হোসেন এর নেতৃত্বে হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকায় মেঘনা নদীর পাড়ে পাচারকারীরা জেলি যুক্ত চিংড়ি পরিবহনের জন্য নিয়ে আসলে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতির টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে ওই স্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় ৬৭ টি ককশিটে থাকা ১৪০০ কেজি (৩৫ মণ) অবৈধ বিষাক্ত জেলি যুক্ত চিংড়ি জব্দ করা হয়। অভিযানে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা চাঁদপুর মোঃ আশিকুর রহমান উপস্থিত ছিলেন। জব্দকৃত বিষাক্ত জেলি যুক্ত চিংড়ি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা চাঁদপুর সুদীপ ভট্টাচার্য এর উপস্থিতিতে মাটিতে পুতে বিনষ্ট করা হয়। আমিরুল হক আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মৎস্য সম্পদ সংরক্ষনে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকাবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১