আপডেট : ১২ July ২০২১
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনা টিকা নিতে নিবন্ধন করেছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিত্সক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘চেয়ারপারসন ইতোমধ্যে নিবন্ধন করেছেন, তবে টিকা নেওয়ার তারিখ এখনও পাননি। তিনি শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নেবেন।’ জাহিদ জানান, খালেদা জিয়া গত ৮ জুলাই নিবন্ধন করেছেন। এর আগে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। পরে, ২৭ এপ্রিল তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৪ মে তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে। এক মাসেরও বেশি সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং এখনও তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১