বাংলাদেশের খবর

আপডেট : ১৫ July ২০২১

কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেল সাড়ে ৩ হাজার পরিবার


কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়ন পরিষদ উদ্যোগে নয়'টি ওয়ার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার, মানবিক সহায়তা (ভি.জি.এফ) চাল প্রদান করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরী।

আজ বুধবার সকালে ১০টায় কোন্ডা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা ট্যাগ অফিসার মোঃ শহিদুল হক উপস্থিতিতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ঈদ উপহার হিসেবে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাড়ে ৩ হাজার পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়ন পরিষদ সচিব প্রকাশ চন্দ্র সরকার, মোঃ শফিকুল ইসলাম মামুন মেম্বার, ইকবাল আহমেদ নিবিড় মেম্বার, ০৬ নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারন সম্পাদক আল আমিনসহ আরো অনেকে।

এ সময় উপস্থিত অসহায় পরিবারের উদ্দেশ্য কোন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরী বলেন, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে লক ডাউন শিথিল করলেও খেটে খাওয়া অসহায় গরিব সাধানর মানুষের কথা চিন্তা করে মানবিক সহায়তা ঈদ উপহার হিসেবে চাল পাঠিয়েছেন। আমাদের সংসদ সদস্য বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর একান্ত সহকারী ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ম.ই মামুন ভাই এর সু-নজর থাকায় সবসময়ই আপনাদের মাঝে এ সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। আমাদের সরকার সব সময় মেহনতী মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দেন।

উপজেলা পরিষদ এর মাধ্যমে আমার ইউনিয়নে ৩৫ মেট্রিক টন চাল প্রদান করেছেন। আর এ চাল সঠিক ভাবে প্রত্যেক পরিবারকে হাতে তুলে দিয়েছি।

তিনি আরো বলেন, করোনা পরিস্থিতিতে ঘরে থাকুন, সাবান দিয়ে হাত পরিষ্কার করুন মুখে মাস্ক পড়ুন ও বেশি বেশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। মনে রাখবেন আপনি সুস্থ্য থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে। নিজে বাঁচুন অন্যকে সুস্থ রাখুন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১