বাংলাদেশের খবর

আপডেট : ১৫ July ২০২১

নড়াইল জেলা পরিষদের ২১-২২ অর্থ বছরের ২৬ কোটি ৯ লাখ টাকার বাজেট ঘোষণা


নড়াইল জেলা পরিষদের আগামী ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ২৬ কোটি ০৯ লাখ ০৯ হাজার ৮ শত ১ (২৬,০৯,০৯,৮০১) টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ, নড়াইলের আয়োজনে এ বাজেট ঘোষনা করেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস।

এর মধ্যে আয় দেখানো হয়েছে ১৫ কোটি ৫৭ লক্ষ ৭৬ হাজার ৭ শত ৭০টাকা, প্রারম্ভিক স্থিতি ১০ কোটি ৫১ লক্ষ ৩৩ হাজার ৩১ টাকা, ব্যয় দেখানো হয়েছে ২৪ কোটি ৭৭ লক্ষ ২৬ হাজার ৭ শত ৭০ টাকা, সমাপনী স্থিতি ১ কোটি ৩১ লক্ষ ৮৩ হাজার ৩১ টাকা।

জেলা পরিষদের প্রধান নির্বাহী ( ভারপ্রাপ্ত) ড. মোঃ লুৎফর রহমান, জেলা পরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, মোঃ শরিফুল ইসলাম মুকুল, মোঃ তারিক হাসান, জেলা পরিষদের সদস্যগণ ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১