আপডেট : ১৬ July ২০২১
নওগাঁর মহাদেবপুরে আজ শুক্রবার মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের পুনর্বাসিত পরিবারের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোদইল আশ্রয়ণ প্রকল্পে নওগাঁ জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় নওগাঁ জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর। স্বাগত বক্তব্য রাখেন এনায়েতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান মিঞা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন, ডিডিএলজি উত্তম কুমার রায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা কৃষি অফিসার অরুন চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী মোঃ সুমন মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মুলতান হোসেন, মহাদেবপুর থানার ওসি (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর বলেন, মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন অসহায় মানুষের মাথা গোঁজার ঠাঁই করে দিয়ে সারা পৃথিবীতে ব্যতিক্রমী রেকর্ড সৃষ্টি করেছেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি আশ্রয়ণ প্রকল্পের সুবিধা ভূগীদের মাঝে খাদ্য সামগ্রী, ফলজ চারা বিতরণ ও বৃক্ষ রোপণ করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১