বাংলাদেশের খবর

আপডেট : ১৬ July ২০২১

মুুন্সিগঞ্জে গরুবোঝাই ট্রলার ডুবি


ম‍ুন্সিগঞ্জের লৌহজংয়ে বালু বোঝাই বাল্কহেডের ধাক্কায় গরু বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (১৭ জুলাই) উপজেলার শামুরবাড়ি এলাকার পদ্মা নদীতে ৩১টি গরু নিয়ে ট্রলারটি বাল্কহেডের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। পরে এলাকাবাসীর সহয়তায় ২৪ টি জীবিত গরু এবং একটি মৃত গরু উদ্ধার করা হয়। এখনে ৬টি গরু নিখোঁজ রয়েছে।

লৌহজং থানার এসআই রাসেল জানান, গরুভর্তি একটি ট্রালার সিরাজগঞ্জ জেলা হতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদী হয়ে নারায়নগঞ্জ জেলায় যাচ্ছিলো। পথমধ্যে লৌহজং উপজেলার শামুরবাড়ি এলাকায় বাল্কহেডের সাথে ধ‍াক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। ঘাতক বাল্কহেডটিকে আটক করা হয়েছে। ডুবে যাওয়া ট্রলারটিতে ৩১টি গরু ছিলো। ২৪টি গরু জীবিত ও একটি গরু মৃত উদ্ধার করা হয়েছে। এখনো ৬টি গরু নিখোঁজ রয়েছে। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে নিখো‍ঁজ গরুগুলো ডুবে যাওয়া ট্রলারটিতে গরু গুলো বাধা অবস্থায় থাকায় ওগুলো উঠতে পারেনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১