বাংলাদেশের খবর

আপডেট : ১৬ July ২০২১

নরসিংদীতে কাভার্ডভ্যান ও লেগুনার সংঘর্ষে শিশুসহ নিহত ৫


নরসিংদীতে কভার্ডভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত হয়েছে।এসময় আহত হয়েছে লেগুনার আরো ৬ যাত্রী।  শুক্রবার দুপুরদুইটার দিকে নরসিংদীর  পাঁচদোনা- টঙ্গী আঞ্চলিক মহাসড়কের ভাটপাড়া  টাকশাল মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-  সুনামগঞ্জ জেলার বাংলাবাজার দেওয়ানগঞ্জ গ্রামের সাইফুল ইসলামের ছেলে আলামিন (১০), নরসিংদীর বেলাবো উপজেলার বটেশ্বর গ্রামের হাফিজুল ইসলাম (৪৬) ও গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার  মোজাফর হোসেনের ছেলে চাঁন মিয়া (৫৫)ও অজ্ঞাতনামা আরো দুইজন।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে পাঁচদোনা থেকে একটি কাভার্ডভ্যান টঙ্গীর দিকে যাচ্ছিল। কভার্ডভ্যানটি পাঁচদোনা টঙ্গী আঞ্চলিক মহাসড়কের ভাটপাড়া  টাকশাল মোড়ে পৌঁছালে বিপরীত দিক ঘোড়াশাল  থেকে আসা একটি যাত্রীবাহি লেগুনা সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এসময় লেগুনা গাড়ীটির সামনের অংশ দুমড়ে মুচড়ে  রাস্তার পাশে গিয়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই  দুই জন মারা যায়। আহত হয় আরো ৯ জন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।  পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো তিন জন মারা যায়।

পাঁচদোনা ফাঁড়ির ইনচার্জ ইউসুফ মিয়া বলেন,সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে ৩জন মারা গেছে। আমরা ঘাতক কভার্ডভ্যানটিকে আটক করেছি। একই সাথে নিহত ও আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১