আপডেট : ১৭ July ২০২১
ভূঞাপুরে দেশের দ্বিতীয় বৃহত্তম গোবিন্দাসী পশুর হাট। গত বৃহস্পতিবার হাটে তোলা রাজস্থান হারিয়ানা কালো রঙের আকর্ষণীয় ও শুশ্রী দুটি খাসির দাম হাঁকা হয়েছে সাড়ে পাঁচ লাখ টাকা। খাসি দুটির নাম রাখা হয়েছে হালের ক্রেজ ‘মেসি-নেইমার’। খাসি দুটির মালিক পশু ব্যবসায়ী শাহীনুল ইসলাম বলেন, আমার খাসির মতো এতো বড় খাসি জেলায় নাই। তিন বছর ধরে অতিযত্নসহকারে লালনপালন করে বড় করেছি মেসি-নেইমারকে। দেশীয় উপকরণ খৈল, ভুট্টা, ভুষি খাদ্য খাইয়ে বড় করেছি। খাসি দুটির ওজন প্রায় ১৮০ কেজি হবে। দাম চাচ্ছি সাড়ে পাঁচ লাখ টাকা। ক্রেতারা দাম করতেছে। তবে সাড়ে চার লাখ টাকা হলে বিক্রি করবো। টাঙ্গাইলের ক্রেতা সিরাজ বলেন, ‘মেসি-নেইমার’কে দেখে পছন্দ হয়েছে। তবে দাম একটু বেশি। আড়াই লাখ টাকা হলে কিনতে পারতাম। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. স্বপন দেবনাথ জানান, খাসি দুটি ক্রসজাতের। সাধারণত এগুলো মাংসের জন্য পালন করা হয়। অল্পসময়ে দ্রুত বর্ধন হয়, লাভও বেশি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১