বাংলাদেশের খবর

আপডেট : ১৭ July ২০২১

নিঃস্ব অসহায় বিধবার আকুতি

‘একবার হলেও প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই’

নওগাঁর নিয়ামতপুরে অমীমাংশিত সম্পত্তির উপর নির্মিত এই জেলা পরিষদ অডিটোরিয়াম ছবি : নিয়ামতপুর প্রতিনিধি


বাড়ী বাড়ী ভিক্ষা করে, স্টীলের থালা বাসন বিক্রি, রাস্তায় ধুপি, পিঠা বিক্রি, একমাত্র ছেলে পড়ালেখার পাশাপাশি রাস্তার ধারে চা ষ্টল করে বেঁচে থাকার জন্য সংগ্রাম। অথচ জীবনটা এমন হওয়ার কথা ছিল না। কোটি কোটি টাকার সম্পদ ছিল এই পরিবারের। উপজেলা পরিষদের মেইন গেইট থেকে মাত্র ৪০ ফিট দুরে এই সম্পত্তি। কোটি কোটি টাকার সম্পত্তি হারিয়ে নিঃস্ব অসহায় বিধবা ও তার সন্তানের আকুতি একবার হলেও বঙ্গবন্ধু কন্যা গরীব অসহায়ের জননী শেখ হাসিনার সাথে দেখা করতে চান। মনের যত কষ্টের কথা সরাসরি বলতে চান।

এই অসহায় বিধবা নিয়ামতপুর উপজেলার বালাহৈর (হানুপাড়া)’ ছিন্নমূল বাসিন্দা মৃত সাইফুদ্দিনের স্ত্রী জাহানারা ও তার ছেলে জাবেদ আলী।

সরেজমিনে জানা যায়, বালাহৈর মৌজার সিএস খতিয়ান ২০৩, এসএ খতিয়ান ২২৩ এবং আরএস খতিয়ান-২ এর সাবেক দাগ ২১৭, ২১৮ হাল দাগ ৩৮৭ নং এ ৯৮ শতাংশ জমির মধ্যে ২১ শতাংশ খাস সম্পত্তি হয়ে যায়। অথচ পুরো সম্পত্তির দখল করে সরকার সেখানে জেলা পরিষদ অডিটোরিয়াম ও মার্কেট নির্মাণ করে। আর অসহায় বিধবা জাহানারা ও তার সন্তান অর্থের অভাবে মানবেতর জীবন যাপন করছে।

ভুক্তভোগী জাহানারা বলেন, আমার স্বামীর পূর্ব পুরুষের সম্পত্তি এটি, সিএস, এসএস এ ৯৮ শতাংশের মধ্যে ৭৭ শতাংশ সম্পত্তি পূর্বপুরুষের নামেই ছিল। কিন্তু আরএস খতিয়ানে পুরো সম্পত্তি ভূলবশত সরকারের নামে অর্থাৎ ২ নং খাস খতিয়ানভুক্ত হয়ে যায়। আদালতে রেকর্ড সংশোধনীর মামলাও করা হয়েছিল। অথচ মামলা নিস্পত্তি না করেই অজ্ঞাত কারণে মামলাটি বাতিল করে দেওয়া হয়। আর সেই সম্পত্তির উপর নির্মাণ করা হয় সরকারী স্থাপনা। এতবড় আঘাত সহ্য করতে না পেরে আমার স্বামী হার্ট এ্যাটাক করে মৃত্যুবরণ করেন। স্বামী হারিয়ে দুধের শিশুকে নিয়ে আমি বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরেছি। স্থানীয় এমপির কাছেও গিয়েছি কিন্তু কোন বিচার পাই নাই। আমি আমার সম্পত্তি পাই বা না পাই আমার একটাই চাওয়া পাওয়া, মৃত্যু আগে একবার হলেও শেখের বেটি শেখ হাসিনার সাথে দেখা করতে চাই। আমার কষ্টের কথা সরাসরি বলতে চাই। আমি আপনারা সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন জানাচ্ছি।

এতিম জাবেদ আলী বলেন, জায়গা তো জোর করে দখল করেছে। আমাকে অন্যায়ভাবে আটক করে বিনা নোটিশে আমার অন্যান্য সম্পত্তি, টিন, ইট, ও কাঠ অন্যায়ভাবে নিলামে বিক্রি করে দেয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১