বাংলাদেশের খবর

আপডেট : ১৮ July ২০২১

কলাপাড়ায় সাত বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার


পলাতক থাকার তিন বছর পর পটুয়াখালীর কলাপাড়ায় চাঁদাবাজি মামলায় সাত বছরের দন্ডপ্রাপ্ত পলাতক আসামী জয়নাল আবেদীন খানকে (২৮) গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। রোববার সকালে মহিপুরের চরনজিব গ্রামের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান,২০১৬ সালের গলাচিপা থানায় জি আর মামলায় ( নং ১৯৫/১৬) সাত বছর সাজা হয় মহিপুরের নজিবপুর গ্রামের সানু খানের ছেলে জয়নাল আবেদীনের। এরপর থেকে সে পলাতক ছিলো। 

জয়নাল নজিবপুর গ্রামে অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে এ তথ্য পেয়ে আজ সকালে তারা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আরো কোন মামলা আছে কি না বিষয়টি যাছাই করে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১