বাংলাদেশের খবর

আপডেট : ২১ July ২০২১

ঈদে বিএসএফকে বিজিবির মিষ্টি উপহার


দিনাজপুরের হিলিতে বিএসএফকে ঈদের মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানায় বিজিবি। ঈদের দিন বুধবার সকালে হিলি সীমান্তের চেকপোষ্ট গেটে বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার শওকত আলী মোল্ল্যা বিএসএফের ভারতের হিলি ক্যাম্প কমান্ডার রমাকান্ত সিংকে মিষ্টির প্যাকেট উপহার দেয়। এসময় বিজিবি-বিএসএফের একাধিক সদস্য উপস্থিত ছিলেন।

বিজিবি ক্যাম্প কমান্ডার বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়কের পক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দেওয়া হয়। সীমান্তে সৌহাদ্য সম্প্রতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দু’দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসব গুলিতে বিজিবি-বিএসএফ একে-অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে। এতে করে সীমান্তে দায়ীত্ব পালনে উভয় বাহিনীর মাঝে সুসম্পর্ক বজায় থাকে বলেও তিনি জানান।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১