বাংলাদেশের খবর

আপডেট : ২২ July ২০২১

মুন্সিগঞ্জে মাইক্রোবাস বাস খাদে পড়ে প্রাণ গেল ৩ জনের


মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে একটি ঢাকাগামী মাইক্রোবাস খাদে পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার  ভোরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে দুই নারী ও একজন পুরুষ রয়েছেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ কামাল হোসাইন বলেন, ‌‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ‘নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি খাদে পড়ে যায়। ঘটনাটি রাতের কোনো একসময় ঘটেছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে রয়েছে। সেখানে তিনটি মরদেহ পাওয়া গেছে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১