বাংলাদেশের খবর

আপডেট : ২৩ July ২০২১

কাউখালীতে একদিনে ৩ বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


পিরোজপুরের কাউখালীতে একদিনে ৩জন বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মীর আফজাল হোসেন (৬৫) শুক্রবার রাতে তার নিজ বাসবভনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। তাকে আজ শুক্রবার জুমাবাদ কাউখালী সরকারি বালিকা বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী খান (৭০) শুক্রবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। আছর নামাজবাদ স্থানীয় আইরন মসজিদের সামনের মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে উপজেলার কেউন্দিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান (৭৭) আজ নিজ বাসবভনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। তাকে আজ শুক্রবার জুমাবাদ কেউন্দিয়া স্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ সময় রাষ্ট্রের পক্ষের উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখা, সহকারি কমিশনার (ভুমি) জান্নাত আর তিথী, থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বনি আমিন ও এস আই কাজী গোলাম সরোয়ার।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১