আপডেট : ২৪ July ২০২১
মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১৪ দিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে আজ শনিবার। এ দিন সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে বরিশালের গৌরনদীতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া করোনাভাইরাস সংক্রমণ থেকে সু-রক্ষার জন্য টিকা নেওয়ার জন্য জনসাধারনকে উদ্ধুব্ধ করেন ইউএনও বিপিন চন্দ্র বিশ্বাস । শুক্রবার বিকেলে বৃষ্টি উপেক্ষা করে গৌরনদী বন্দর, বাসস্ট্যান্ড এলাকায় ও শনিবার সকালে টরকী বন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালিয়ে লকডাউনে সরকারি নিদের্শনা ও স্বাস্থ্যবিধি না মানায় দোকান মালিক, মোটর সাইকেল চালকসহ সাতটি মামলায় ৫ হাজার দুই’শ টাকা জরিমানা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস। ভ্রামমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন ও আওলাদ হোসেন। এ ছাড়া গৌরনদী বন্দর মাছ বাজারে জাটকা নিধনের অভিযান চালায়। এ সময় জাটকা বিক্রির অপরাধে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করেন এবং জাটকা জব্দ করে এতিম খানায় বিতরণ করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১