বাংলাদেশের খবর

আপডেট : ২৫ July ২০২১

বরিশালে একদিনে আরও ১৫ জনের মৃত্যু


বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনা ও ১১ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এদিকে বিভাগে একই সময়ে আক্রান্ত হয়েছেন ৭৬৬ জন।

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪২০ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে সবাই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস রোববার সকালে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬৬ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে বরিশাল জেলায় শনাক্তের সংখ্যা ২৭৩ জন, পটুয়াখালীতে ১০৬, ভোলায় ১০২, পিরোজপুরে ৫৯, বরগুনায় ১১৯ এবং ঝালকাঠিতে ১০৭ জন। বরিশাল বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৯১১ জন।

এদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০০ বেডবিশিষ্ট করোনা ইউনিটে রোববার ৩৩০ জন ভর্তি রয়েছেন, যার মধ্যে ১৩৬ জনের করোনা পজিটিভ। গত ২৪ ঘণ্টায় এই ইউনিটে ৬০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ওই ইউনিটে চিকিৎসাধীন সর্বমোট এক হাজার একজনের মৃত্যু হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১