বাংলাদেশের খবর

আপডেট : ২৫ July ২০২১

কাউখালীতে দেড় বছরের শিশুর পানি ডুবে মৃত্যু


কাউখালীতে গত শনিবার সন্ধ্যায় উপজেলার গোসনতরা গ্রামের রফিক সরদারের দেড় বছরের শিশু কন্যা তামিমা বাড়ির পাশের পুকুরে পানিতে ডুবে যায়।

জানা গেছে, বিকালের পর শিশুটি খেলতে খেলতে ঘরের বাহিরে চলে যায়। এসময় বাড়ির পুকুরের পানিতে পরে যায়। পরে বাড়ির লোকজন শিশু তামিমাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরিবারের লোকজন কোথাও খুঁজে না পেয়ে পরবর্তী সময় বাড়ির পাশে থাকা খাল, ডোবা এবং পুকুরে খুঁজতে শুরু করে এলাকার লোকজন। একপর্যায় ঘরের পাশে পুকুরের পানিতে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে দ্রুত কাউখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১