আপডেট : ২৫ July ২০২১
টাঙ্গাইলের সখীপুরে পরচুলা তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীন নারীরা। একই সাথে পরচুলা ব্যবসার অপার সম্ভাবনা দেখা দিয়েছে যা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে। সখীপুরের বিভিন্ন গ্রাম যেমন কীর্ত্তনখোলা, কালিয়ানপাড়া এবং আড়াইপাড়া গ্রামের বিভিন্ন বয়সী তাদের সাথে কথা বলে জানা যায় বিভিন্ন এলাকা হতে মানুষজন এসে উপকরণ দিয়ে যায় তারা শুধু তৈরি করে দেন। মজুরি হিসেবে তারা বড়মাপের পরচুলায় ১০০০ থকে ১২০০ আর মাঝারি মাপের একটি পরচুলায় ৫০০ থেকে ৬০০ টাকা পেয়ে থাকেন। এই পরচুলাই আবার বাজারে বিক্রি হচ্ছে ৫ থেকে ৬ হাজার টকায়। বড় মাপের একটি পরচুলা তৈরি করতে সময় লাগে ৫ থেকে ৭ দিন। কেজিকে উচ্চ বিদ্যালয়ের এক স্কুল ছাত্রী কণা আক্তার বলেন, স্কুল বন্ধ থাকায় পড়াশুনার পাশাপাশি পরচুলা তৈরি করছি যা থেকে আমার পড়াশুনার খরচ চলছে। কালিয়ানপাড়া গ্রামের কলেজ ছাত্রী আঁখি বলেন, আমি ২৫ জন নারীকে দিয়ে পরচুলা তৈরি করাচ্ছি কিন্তু ন্যায্য মজুরি পাচ্ছি না। কেজিকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর বেল্লাল হোসেন বলেন, পরচুলা একটি শিল্প এবং কর্মমুখী শিক্ষা। করোনাকালীন সময়ে শিক্ষার্থীরা সময় অপচয় না করে পড়াশুনার পাশাপাশি পরচুলা তৈরি করে নিজেরা স্বাবলম্বী হচ্ছে।আমরা চাই শিক্ষার্থীরা কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হোক। আড়াইপাড়া গ্রামের পরচুলা ব্যবসায়ী ফজল মিয়া (৫০) বলেন, আমি প্রায় ২০০ জন নারীকে দিয়ে এ কাজ করাই। এ জন্য আমাকে মাসিক বেতন দেয়া হয়। আমার কাজ হলো গ্রামের নারীদের কাছে উপকরণ পৌছে দেয়া এবং তা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়ে দেয়া।
নারী এবং স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা পরচুলা তৈরি করে ব্যস্ত সময় পার করছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১