আপডেট : ২৫ July ২০২১
বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্য জেলার ২ জনসহ ১৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় জেলার দুইটি হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিলেন। করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন সদরের জিয়াউল আলম (৪০), আজিজুল হক (৬৮), হাসিনা (৬২), আলী আজম (৬০) এবং শাজাহানপুরের রফিকুল ইসলাম (৫০)। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ৮৪০ নমুনায় নতুন করে আরও ২৪২ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) এর পিসিআর ল্যাবে ২৮২ নমুনায় ৯৫ জন, জিন এক্সপার্ট মেশিনে ৯ নমুনায় ৪ জন, এন্টিজেন পরীক্ষায় ১৮৮ নমুনায় ৪২ জন, ঢাকায় পাঠানো ৩৩৭ নমুনায় ৯২ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৪ নমুনায় ৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৮ দশমিক ৮০ শতাংশ। এদের মধ্যে সদরের ১৪৫, সারিয়াকান্দি ২৯, শেরপুর ১৪, শাজাহানপুরে ১২, দুপচাঁচিয়ায় ৯, সোনাতলায় ৮, গাবতলীতে ৬, ধুনটে ৬, কাহালু ৪, শিবগঞ্জ, আদমদীঘি ও নন্দীগ্রামে ৩জন করে। এছাড়া একই সময়ে করোনা থেকে ২১২জন সুস্থতা লাভ করেছেন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন রোববার বেলা ১১টার দিকে অনলাইন ব্রিফিংয়ে জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে এ সব তথ্য জানান। ডা. তুহিন জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৮ হাজার ৯৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৬১৭জন এবং ৫৩৮জন মারা গেছে। এছাড়া জেলায় ১ হাজার ৯৩৯জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১